Nabadhara
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবির আইসিটি অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

কুবি প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইসিটি বিভাগের সহযোগী সংগঠন আইসিটি অ্যাসোসিয়েশনের ২০২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শফিউল আলম চৌধুরী।

রোববার (২৩ আগস্ট) অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আলিমুল রাজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. আসিফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের ইকবাল হায়দার ইমন। এছাড়া কোষাধ্যক্ষ মো. রায়হান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রমিত মজুমদার, সমাজকল্যাণ ও খাদ্য সম্পাদক নাবিদুল হাসান নাবিল, ওয়েব ও প্রকাশনা সম্পাদক সুলতানা আক্তার, শিক্ষা ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ, মহিলা শিক্ষার্থী সম্পাদক সাওদা হক শৈলীসহ বিভিন্ন শিক্ষাবর্ষের একাধিক শিক্ষার্থীকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শফিউল আলম চৌধুরী বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে সম্মানিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা আমার ওপর আস্থা রেখে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। সভাপতি ও পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। একাডেমিক উৎকর্ষ, সহশিক্ষামূলক কার্যক্রম, টেকনিক্যাল দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়াই আমাদের লক্ষ্য।”

নবনির্বাচিত সভাপতি মো. মেহেদী হাসান বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় সম্মানিত শিক্ষক ও সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং বিভাগের জন্য ইতিবাচক কাজ করার সুযোগ। একাডেমিক ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও সহযোগিতাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করব। সবার মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে অর্পিত দায়িত্বের মর্যাদা রক্ষা করাই আমাদের অঙ্গীকার।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।