Nabadhara
ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন ভেড়ামারা পৌর এলাকার নওদাপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে মো. জিয়াউর রহমান ওরফে জিয়ারুল (৪৭) এবং মো. মোফাজ্জেল মণ্ডলের ছেলে মো. মুন্তাজ মণ্ডল (৪৬)।

দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারের গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার এসআই মো. মিলন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গাছেরদিয়াড় গ্রামের জহুরুল মোল্লার পুকুরের সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জিয়াউর রহমান ওরফে জিয়ারুল ও মুন্তাজ মণ্ডলকে আটক করা হয়।

এ ঘটনায় দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।