Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় টিসিবির পণ্য বিতরণ নিয়ে মারধর, চিকিৎসাধীন ইউপি সদস্যের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে মারধরের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস হোসেন নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ইলিয়াস হোসেন উপজেলার ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শৈলকুপা পৌরসভার বিধানের ডিলার পয়েন্টে কার্ড ছাড়াই টিসিবির পণ্য নিতে আসেন পৌরসভার চতুরা গ্রামের মাজেদুল ইসলাম। এ সময় দোকানের কর্মচারী ও নিহত ইলিয়াস মেম্বারের ছেলে রিসালাত হোসেন কার্ড না থাকায় তাকে পণ্য দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে রিসালাতের সঙ্গে মাজেদুলের বাকবিতণ্ডা হয়।

অভিযোগ রয়েছে, টিসিবির পণ্য না পেয়ে ক্ষুব্ধ মাজেদুল পরে শহরের হাজী মোড় এলাকায় ইলিয়াস মেম্বারকে একা পেয়ে লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “ইলিয়াস মেম্বার নামে একজন প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।