Nabadhara
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবির বিজয়-২৪ হলের ছাদে জিকুর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

জাবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিজয়-২৪ ছাত্র হলের ছাদে জমে থাকা প্লাস্টিক ও ময়লা-আবর্জনা অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে জাবিপ্রবি শাখা ছাত্রদলের ১ নম্বর আহ্বায়ক সদস্য সাখাওয়াত হোসেন জিকুর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হলের ছাদে জমে থাকা প্লাস্টিকের বোতল, প্যাকেট ও পানি পরিষ্কার করেন।

কর্মসূচি প্রসঙ্গে সাখাওয়াত হোসেন জিকু বলেন, ‘পরিচ্ছন্ন হল, সুস্থ মন’ স্লোগানকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি সুস্থ ও সুন্দর একাডেমিক পরিবেশের জন্য পরিচ্ছন্নতা জরুরি। শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষার ব্যস্ততার পর হলের ছাদ মানসিক স্বস্তির জায়গা। কিন্তু অসচেতনতার কারণে সেখানে প্লাস্টিক ও ময়লা জমে পরিবেশ নষ্ট হচ্ছিল। পাশাপাশি জমে থাকা পানিতে এডিস মশার প্রজননের ঝুঁকি তৈরি হয়েছিল। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হলের ছাদ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার দায়িত্ব সবার। সবার সচেতনতাই একটি সুস্থ ও সুন্দর হল এবং ক্যাম্পাস গড়ে তুলতে পারে।

পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য দীপু রায়, সারোয়ার হোসেন সজীব, সাদ ইবনে ওয়াহিদ, সিফাত হাসান স্বচ্ছ, মামুন আহমেদ, মো. মাহফুজ রহমান ও জিহাদ আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।