Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় বিসিডিএস উপজেলা শাখার বর্ষপূর্তি উদযাপন

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) দেবহাটা উপজেলা শাখার বর্ষপূর্তি ২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা বিসিডিএসের সভাপতি দেব কুমার দেবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিসিডিএস এমআরপি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সিদ্দিকুর রহমান।

বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ফার্মেসির স্বত্বাধিকারী আরিফ হোসেন, দেবহাটা উপজেলা বিসিডিএসের সহ-সভাপতি শহীদুল ইসলাম ও নাজমুল হোসেন, এমআরপি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম, মেহেদী হাসান কাজলসহ উপজেলার বিভিন্ন কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীরা।

বর্ষপূর্তি উপলক্ষে বক্তারা বলেন, উপজেলা কমিটির এক বছরে বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে। সকল কেমিস্টদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পাঁচ শতাংশ হারে এমআরপি বাস্তবায়ন, নির্ধারিত সময়ে মাসিক সভার আয়োজন, নকল ও ভেজাল ওষুধ বিক্রি বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে।

পরে অভ্যন্তরীণ বিভিন্ন ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।