Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শিশু যৌন হয়রানির অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নড়াইল
মে ৯, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে এক শিশুসহ কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বায়তুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম ওরফে জামিলকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) বিকেলে চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম উপজেলার রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে এবং চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

মামলার বিবরণ অনুসারে, অভিযুক্ত ইমাম প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদের বারান্দায় স্থানীয় ছেলে-মেয়েদের আরবি পড়াতেন। বাদির শিশু কন্যাসহ আরও দুই শিশু নিয়মিত এই মক্তবে পড়তে যেত। অভিযোগ উঠেছে, তিনি এসব শিশুদের যৌন নিপীড়ন করতেন।

গত ৫ মে শিশুটিকে শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে হয়রানি করেন বলে অভিযোগ। শিশুটি বাড়ি ফিরে পরিবারকে জানালে অন্য শিশুদের সঙ্গেও একই ঘটনা ঘটেছে বলে জানা যায়। স্থানীয়রা বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত পালিয়ে যান। পরে শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু শনিবার (৯ মে) সকালে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইমাম শিশুদের যৌন হয়রানির বিষয়টি স্বীকার করেছেন। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।