Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে মাইকিং করে বিজিবির সতর্কতা জারি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মে ৯, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুরে সীমান্তসংলগ্ন বিভিন্ন গ্রামে এ সতর্কতামূলক প্রচারণা চালায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

মাইকিংয়ের মাধ্যমে সীমান্তবর্তী বাসিন্দাদের জানানো হয়, প্রতিদিন বিকেল ৫টার পর সীমান্তের ১৫০ গজ এলাকার মধ্যে বা শূন্যরেখার ভেতরে প্রবেশ না করতে। পাশাপাশি সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করা এবং গবাদিপশু চরানোর ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখা গেলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের পর কোনো বাংলাদেশি নাগরিককে সীমান্ত এলাকায় অবস্থান না করার জন্য কঠোরভাবে অনুরোধ জানানো হয়।

এছাড়া সীমান্ত দিয়ে পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশের কোনো তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয় স্থানীয়দের প্রতি।

এদিকে প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। টহল বৃদ্ধি, অতিরিক্ত জনবল মোতায়েন এবং নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়। West Bengal Legislative Assembly election-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত জনবল মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।