Nabadhara
ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে দরবার শরীফের খাদেমের ওপর হামলা, আহত ২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মে ১০, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর-এ দরবার শরীফের খাদেম কামাল হোসেন (৪০) এর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি ও তার বোনসহ ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত খাদেম নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর বাজার সংলগ্ন হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফ-এর ভেতরে এ হামলার ঘটনা ঘটে। আহত কামাল হোসেন মথুরাপুর দরগাতলা এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দরবার শরীফে প্রতিবছর বৈশাখের ২৯, ৩০ ও ১লা জ্যৈষ্ঠ বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। আসন্ন ওরশকে কেন্দ্র করে মেলার প্রস্তুতি চলছিল। এ সময় মেলা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগে বলা হয়, আমিরুল বিশ্বাস (৫৫), উকিল বিশ্বাস (৪৫), সালাম বিশ্বাস ও বুলবুলি খাতুন দেশীয় অস্ত্র লাঠি, বাটাম ও লোহার পাইপ দিয়ে কামাল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় তাকে উদ্ধার করতে গেলে তার বোন রিতা খাতুন (৩৫)–কেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খাদেম কামাল হোসেন অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘ চার বছর ধরে দরবার শরীফে খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ওরশ ও মেলা কমিটি গঠন নিয়ে বিরোধের কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে। এ সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের হারও ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে দৌলতপুর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।