Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিকারীদের কবল থেকে দুই জীবিত হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
মে ১১, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

চোরাশিকারীদের কবল থেকে দুইটি জীবিত হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (১১ মে) সকালে পৃথক অভিযানে হরিণ দুটি উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুরজিত চৌধুরীর নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়ীয়া এলাকায় অভিযান চালান। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা হাজীবাড়ী মসজিদের পাশের একটি পুকুরে একটি হরিণ ফেলে রেখে পালিয়ে যায়।

একই দিন বেলা দুইটার দিকে চরদুয়ানীর কালিয়ারখাল এলাকায় আরও একটি হরিণ উদ্ধার করা হয়। বনরক্ষীদের দেখে সেখান থেকেও শিকারীরা পালিয়ে যায়।

উদ্ধার করা হরিণ দুটি জ্ঞানপাড়া টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে একটি হরিণের পায়ে আঘাত থাকায় সেটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, শিকারীরা সুন্দরবনের ভেতরে ফাঁদ পেতে হরিণ দুটি ধরে নিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া আহত হরিণটিকে চিকিৎসা দিয়ে সোমবার বিকেলে শরণখোলা রেঞ্জের চরখালী বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।