Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় ডাকবাংলো নতুন ভবন নির্মাণের ঘোষণা দিলেন এমপি ইজ্জত উল্লাহ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
মে ১১, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ তালার ঐতিহাসিক ও জরাজীর্ণ ডাকবাংলো পরিদর্শন করেছেন। এ সময় তিনি নতুন আধুনিক ভবন নির্মাণের ঘোষণা দেন।

সোমবার (১১ মে) সকাল ১০টায় সংসদ সদস্য মোঃ ইজ্জত উল্লাহ তালা ডাকবাংলো পরিদর্শন করেন। তিনি ডাকবাংলোর বর্তমান অবকাঠামোগত অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মাহমুদুল হক, উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, তালা পাবলিক হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাস্টার মহিউদ্দিন, তালা বাজার বণিক সমিতির সদস্য ও ব্যবসায়ী সরদার আব্দুল্লাহ, এবং সাংবাদিক এসএম মোতাহিরুল হক শাহীন, কেএম শাহিনুর রহমান, মিলন গোলদার, মো. ওয়াহিদুজ্জামান রিপন, মো. মনিরুজ্জামানসহ অনেকে।

এ সময় সংসদ সদস্য ডাকবাংলোর বর্তমান অবস্থা ঘুরে দেখে এর দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা কাটিয়ে একটি আধুনিক ও নতুন ভবন নির্মাণের আশ্বাস প্রদান করেন।

স্থানীয়রা এমপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।