Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে ৫ মাদকসেবীর কারাদণ্ড

যশোর প্রতিনিধি
মে ১২, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের হাফিজুর গাজীর ছেলে হাসিব গাজী ওরফে মানিক (১৮), একই গ্রামের মৃত সিরাজ খার ছেলে জাহাঙ্গীর খা (৪৫), নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে আব্দুর রহমান (২১), একই গ্রামের সৈয়দ মুরাদ হোসেন আখির ছেলে সৈয়দ সোয়াইব হোসেন নিরব (২২) এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পশ্চিম ভাষানটেক এলাকার হাবি মিয়ার ছেলে মজিবুর রহমান (২২)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজকাটি গ্রামের নূরে মাদীনা ইসলামিয়া মাদরাসা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ হাসিব গাজী ওরফে মানিককে আটক করা হয়। পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে রাত ৯টার দিকে গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া রেলবস্তি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে জাহাঙ্গীর খাকে আটক করা হয়। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে একই দিন বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রাম থেকে ছয় পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক আব্দুর রহমান, সৈয়দ সোয়াইব হোসেন নিরব ও মজিবুর রহমানকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দণ্ডপ্রাপ্ত পাঁচজনকেই ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, “চারজন ইয়াবা সেবনকারী ও একজন গাঁজা সেবনকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।