আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় র্যাবের ভেজাল বিরোধী পৃথক অভিযানে ২টি আইসক্রিম ব্যবসায়ীকে পৃথকভাবে ২ লক্ষ টাকা জরিমান করা হয়েছে। এসময় উক্ত আইসক্রিম ফ্যাক্টরি বন্ধের নির্দেশনাও প্রদান করা হয়েছে।
সূত্র মতে, ১২ মে মঙ্গলবার দুপুর ২ টার দিকে র্যাব- ৬ এর সিপিসি ১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদের নেতৃত্বে একটি আভিযানিক দল দেবহাটা উপজেলার উত্তর সখিপুর শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন।
এসময় বিএসটিআই অনুমোদন না থাকায় এবং আইসক্রিমে ক্ষতিকারক ক্যামিক্যাল মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারা মোতাবেক উক্ত আইসক্রিম ফ্যাক্টরির মালিক সুজিত বিশ্বাসকে ১ লক্ষ টাকা ও অপর এক অভিযানে একই এলাকায় মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে একই অপরাধে মদিনা আইসক্রিম ফ্যাক্টরির পরিচালক আব্দুল খালেককে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
এসময় উভয় ফ্যাক্টরি বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।

