Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় পোনা নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

Link Copied!

মো. শফিউল ইসলাম রনি, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পোনা নদীতে গোসল করতে গিয়ে আলী হোসেন মাঝি (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন মাঝি উত্তর শিয়ালকাঠি গ্রামের মৃত হাজী মহব্বত আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে আলী হোসেন মাঝি স্থানীয় মঞ্জু মার্কেটের একটি দোকানে বসে ফুটবল খেলা দেখছিলেন। খেলা দেখা শেষে সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজ বাড়ির সামনের পোনা নদীর খেজুর গাছের ঘাটে গোসল করতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।

পরে নদীর স্রোতে ভেসে তিনি বাঞ্ছার খাল এলাকার দিকে চলে যান। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বরফ কল সংলগ্ন মামুনের দোকানের সামনে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে স্থানীয়রা নৌকার সাহায্যে মরদেহটি উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আলী হোসেন মাঝির বলে শনাক্ত করেন।

নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন মাঝি জানান, সকালে তিনি মঞ্জু মার্কেটে গিয়ে ফুটবল খেলা দেখেন। পরে বাড়ির সামনে নদীতে গোসল করতে যান। গোসলের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।