Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদক সেবনের দায়ে কাজিপুরে ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
জুন ১৮, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে মাদকদ্রব্যসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়ার ইউনুস ফকিরের ছেলে আলম (২০), একই এলাকার মোস্তাকের ছেলে মাসুদ রানা (১৯), শামসুল মন্ডলের ছেলে রনি (২৬), সাইফুল ইসলামের ছেলে সাজিদ (২০) এবং রণবীরপাড়া গ্রামের মোতালেবের ছেলে আবু হাশেম (২৩)।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, আসামিরা বগুড়া সুইপার কলোনি থেকে চোলাই মদ (বাংলা মদ) নিয়ে ইজিবাইকযোগে কাজিপুরের মেঘাই ঘাট এলাকায় আসে। সেখানে মাদক সেবনের প্রস্তুতিকালে পুলিশের টহল দল তাদের হাতেনাতে আটক করে।

পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।