Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে চারঘাট উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি সুবিধাভোগীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, বাইসাইকেল শিক্ষার্থীদের যাতায়াত সহজ করবে, শিক্ষাবৃত্তি পড়াশোনায় অনুপ্রেরণা দেবে এবং সেলাই মেশিন নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

এ সময় তিনি বিতরণকৃত উপকরণ সঠিকভাবে ব্যবহার করার জন্য সুবিধাভোগীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সভাপতি ষষ্ঠী পাহাড়িয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

এছাড়া চারঘাট উপজেলার ইউসুফপুর, শলুয়া, সরদহ, নিমপাড়া, চারঘাট ও ভায়ালক্ষীপুর ইউনিয়নের অসহায় ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, ঢেউটিন ও সাংস্কৃতিক সামগ্রীও বিতরণ করা হয় বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।