Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে মাদক ও বাল্যবিয়ে বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

‘মাদককে না বলুন, বাল্যবিয়ে রোধে সচেতন হোন’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে মাদক, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেল ৫টায় উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের চকশিমলা চকবাজার হাট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনগণকে সামাজিক অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম। তিনি বলেন, মাদক সমাজ ও নতুন প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, যা মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। তাই অভিভাবকদের সচেতন হয়ে সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং যেকোনো মূল্যে বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে।

ওসি মাহবুব আলম বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করছে। যেকোনো অপরাধমূলক তথ্য গোপনীয়তা রক্ষা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানার এসআই ও বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজুল ইসলাম, এএসআই মামুনসহ পুলিশের অন্যান্য সদস্যরা। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপি ও জামায়াত নেতারাও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।