Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ছেলের হাতে শিক্ষক বাবা নিহত

রাজশাহী প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী নগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় রেজাউল করিম (৬০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। অভিযুক্ত ছেলে রাকিবুল করিম (২৭) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সকাল থেকেই মা-বাবা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছেলে রাকিবুল ঘরে থাকা একটি মুগুর দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই রেজাউল করিমের মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত রাকিবুল করিম পালিয়ে যায়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা বলে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।