Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় আদালতের নির্দেশে মৃত্যুর ১০ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

নওগাঁ প্রতিনিধি 
জুন ২৩, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর মহাদেবপুরে তিন বছর বয়সী নাঈম ও পাঁচ বছর বয়সী আরাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রায় ১০ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিনোদপুর পশ্চিমপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নিহত শিশু নাঈমের মরদেহের অবয়ব সিআইডি ও প্রশাসনের উপস্থিতিতে উত্তোলন করা হয়।

স্থানীয় বাসিন্দা ও নিহতদের পরিবারের দাবি, এটি সাধারণ পানিতে ডুবে মৃত্যু নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, একটি ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনার জেরে প্রতিশোধমূলকভাবে দুই শিশুকে হত্যা করা হয়ে থাকতে পারে।

পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ১ সেপ্টেম্বর নাঈম ও তার খেলার সঙ্গী আরাফাত নিখোঁজ হওয়ার পর তাদের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি, নাঈমের গলায় আঘাতের চিহ্ন ছিল এবং ঘটনাটি নিয়ে শুরু থেকেই তাদের সন্দেহ ছিল।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর তারা থানায় অভিযোগ দিলেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। পরে আদালতে মামলা দায়ের করা হলে মামলাটি প্রথমে পিবিআই তদন্ত করে। তবে তদন্তে সন্তুষ্ট না হয়ে বাদীপক্ষ আদালতে নারাজি আবেদন করলে আদালত পরবর্তীতে মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের উপস্থিতিতে সিআইডি, থানা পুলিশ এবং মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমন্বয়ে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। পরবর্তী পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

নিহত শিশুর মা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমার সন্তানদের মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং যারা দায়ী তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

মরদেহ উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। নিহতদের স্বজন ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন এবং তদন্তাধীন বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।