Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
আগস্ট ১৯, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনিতে জন্মাষ্টমী-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।

সভায় উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, জামায়াতের উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির আলহাজ্ব নুরুল অফছার মোর্তজা, বিএনপির সাবেক সদস্যসচিব জাকির হোসেন বাবু, যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, অধ্যক্ষ (অব.) চিত্তরঞ্জন ঘোষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, কাশিনাথ মণ্ডল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত বৈদ্য, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রীতিষ রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গোপাল মণ্ডল, অনুরুদ্ধসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উৎসবটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে জন্মাষ্টমী উদযাপনের বিষয়ে একমত পোষণ করেন। তারা পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে উৎসবটি যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।