Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে আলোচনা সভা

খুলনা প্রতিনিধি 
আগস্ট ২০, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি 

খুলনার তেরখাদা উপজেলার ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়নের চর-জয়েসেনা গ্রামে মাদকের ভয়াবহতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জয়েসেনা গ্রামের এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় বক্তব্য দেন যুবদল নেতা গোলাম মোস্তফা ভুট্টো, খায়ের শেখ, বাসার ফকির, জিলানী শেখ, মুজাহিদ ফকির, রবিউল শেখ, মিহির কর্মকার, ইয়াসিন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর সহযোগিতাও কামনা করেন তারা।

সভায় অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি এলাকায় মাদকের বিস্তার রোধে স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের সমন্বয়ে একটি মাদক প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।

বক্তারা বলেন, সম্মিলিত সামাজিক উদ্যোগ, সচেতনতা ও কঠোর প্রতিরোধের মাধ্যমে জয়েসেনা গ্রামকে মাদকমুক্ত রাখা সম্ভব। এ জন্য সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।