Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা পুষ্টি কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আজগার আলী, রেহেনা পারভিন, মাধবী রানী মণ্ডল, কামাল হোসেন ও জাহানারা বেগম এবং সিভিও কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ইউনিয়নের শতাধিক শিশু, তাদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আওতায় ইউনিয়নকে অপুষ্টিমুক্ত করার লক্ষ্যে বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি ও এর অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের অপুষ্টি দূরীকরণে ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা প্রয়োজন, সে বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তারা শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ, পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।