Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে জটিল রোগে আক্রান্ত শিশু সৌভিক, বাঁচাতে প্রয়োজন ২ লাখ টাকা

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
আগস্ট ২২, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

সময়মতো চিকিৎসা করাতে না পারলে অকালে নিভে যেতে পারে ২২ মাস বয়সী নিষ্পাপ শিশু সৌভিকের জীবন প্রদীপ। জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশুটি। তাকে সুস্থ করে তুলতে জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন। এ জন্য প্রায় ২ লাখ টাকা প্রয়োজন হলেও দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

শিশুটিকে বাঁচাতে সরকার ও সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছে তার পরিবার।

বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের পিঁপড়াডাঙ্গা গ্রামের সৌমিত্র মণ্ডল ও চন্দনা মৃধার একমাত্র সন্তান সৌভিক। শিশুটি হাইড্রোসেফালাস (মস্তিষ্কে পানি জমা) রোগে আক্রান্ত হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সৌভিককে বাগেরহাট ও খুলনাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হয়েছে। সর্বশেষ খুলনার বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটিকে দ্রুত ঢাকায় নিয়ে অপারেশন করাতে হবে। কিন্তু আর্থিক সংকটের কারণে শিশুটিকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি।

শিশুটির মা চন্দনা মৃধা বলেন, “আমার একমাত্র সন্তান সৌভিক। তার চিকিৎসার জন্য অনেক জায়গায় ঘুরেছি। চিকিৎসকেরা দ্রুত অপারেশন করানোর কথা বলেছেন। কিন্তু আমাদের আর্থিক সামর্থ্য নেই। সন্তানকে কীভাবে বাঁচাব, কিছুই বুঝতে পারছি না।”

সৌভিকের দাদা বৃদ্ধ খিরোদ চন্দ্র মণ্ডল বলেন, “আমরা দিন এনে দিন খাওয়া পরিবার। ধারদেনা করে এতদিন নাতির চিকিৎসা করিয়েছি। এখন আর কোনো উপায় নেই। চোখের সামনে শিশুটি রোগের যন্ত্রণায় ছটফট করছে। দেখে খুব কষ্ট হয়, কিন্তু অর্থের অভাবে কিছু করতে পারছি না। সরকার ও বিত্তবানরা এগিয়ে এলে আমার নাতির চিকিৎসা করানো সম্ভব হবে।”

তিনি আরও জানান, সৌভিকের চিকিৎসার জন্য প্রায় ২ লাখ টাকা প্রয়োজন। সহায়তা করতে আগ্রহীরা ০১৯২২-১৪০১৩৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।

পরিবারটির প্রত্যাশা, সমাজের হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবানরা এগিয়ে এলে দ্রুত সৌভিকের চিকিৎসা শুরু করা সম্ভব হবে এবং একটি নিষ্পাপ শিশুর জীবন রক্ষা পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।