Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে বাওড় থেকে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চাচাতো ভাই-বোন দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের পারখাজুরা বাওড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—হাজরাকাটি গ্রামের মো. অলিয়ার রহমানের ৬ বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

পরে পরিবারের লোকজন দুই শিশুকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই পরিবারের চাচাতো ভাই-বোন দুই শিশুর একসঙ্গে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় হাজরাকাটি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় শিক্ষক আহাদ আলী ও শোহান খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।