তালা(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী বাজারে এক স্কুলছাত্রীকে মুদি দোকানের ভেতরে আটকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিন শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে মহান্দী বাজারের একটি মুদি দোকানে ওই ছাত্রীকে কৌশলে দোকানে ঢুকিয়ে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করা হয়। ধস্তাধস্তি ও চিৎকারে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, বিষয়টি তদন্তাধীন এবং রবিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

