Nabadhara
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবির শরীয়তপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া

কুবি প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘শরীয়তপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোক প্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকিয়া সুলতানা।

শনিবার (২২ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সুমন মৃধা ও নাজমুল হোসেন। সহ-সাধারণ সম্পাদক আসিফ আজম ও তানিয়া কামাল। যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ এবং উপ-যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হাসান জয়।

সাংগঠনিক সম্পাদক সাকিব আল হাসান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শান্ত সিকদার। অর্থ সম্পাদক সৈয়দ রাসেল ও উপ-অর্থ সম্পাদক হাসান হাওলাদার। দপ্তর সম্পাদক রেজওয়ানুল আমিন সিয়াম এবং উপ-দপ্তর সম্পাদক মো. জুনায়েদ।

প্রচার সম্পাদক ইসমত আরা মিমি ও উপ-প্রচার সম্পাদক সাজিদ রায়হান ইফতি। শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু হানিফ এবং উপ-শিক্ষা ও গবেষণা সম্পাদক সানজিল হাসান। ছাত্র বিষয়ক সম্পাদক হামিদুর রহমান রবিন। উপ-ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন উম্মে খাদিজা মিম ও মনিরা ইসলাম।

এছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন আবদুল্লাহ আল নাহিয়ান, আহমেদ সাব্বির, মিথিলা ইয়াসমিন, সানজিদা হেলাল এশা, সুরভী তমা ও তন্নি আক্তার অন্নি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সদস্য হিসেবে রয়েছেন আবু হাসান অনিক, ওহিদ মিয়া ও জান্নাতুল বৃষ্টি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বলেন, ‘অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। আমাকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করে নির্বাচিত করায় সবাইকে আন্তরিক ধন্যবাদ। এটি শুধু একটি পদ নয়, বরং একটি বড় দায়িত্ব ও বিশ্বাসের জায়গা। আমি দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করব। সকল সদস্যের সহযোগিতা ও পরামর্শ নিয়ে অ্যাসোসিয়েশনকে আরও সুন্দর ও কার্যকরভাবে এগিয়ে নিতে চাই।’

নবনির্বাচিত সভাপতি শাকিল আহমেদ বলেন, ‘অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। শরীয়তপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। নবগঠিত কমিটির মাধ্যমে নবীন শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা হবে। পাশাপাশি ক্যাম্পাসে শরীয়তপুরের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হবে। সংগঠনকে আরও গতিশীল ও কল্যাণমুখী করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।