Nabadhara
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার মান উন্নয়নে ৮৫৩ শিক্ষার্থী পেলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের শিক্ষা উপকরণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে ৮৫৩ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)।

রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিআইএফপিসিএলের কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়, বর্ণী ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় এবং হুড়কা ইউনিয়নের হুড়কা সীতানাথ মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৮৫৩ শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, স্কুলব্যাগ, ছাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিআইএফপিসিএলের চিফ হিউম্যান রিসোর্স অফিসার আনোয়ারুল আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিআইএফপিসিএলের চিফ প্রোকিউরমেন্ট অফিসার এস. এম. জাহিদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামপাল উপজেলা শাখার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মুজিবুর রহমান যোয়ারদার, বর্ণী ছায়রাবাদ কুইন্টন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাছুদুর রহমান মাহাদীসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, উপকূলীয় এই জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান।

এ সময় শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের মাঝে নিয়মিত শিক্ষা উপকরণ বিতরণ তাদের পড়াশোনায় ইতিবাচক ভূমিকা রাখবে। এ উদ্যোগের জন্য তারা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।