Nabadhara
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে চিকিৎসার জন্য ১৩ অসচ্ছল ব্যক্তি পেলেন আর্থিক সহায়তা

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে চিকিৎসার জন্য ১৩ জন অসহায় ও অসচ্ছল রোগীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, সহকারী প্রকৌশলী (চ.দা.) মো. শহীদুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ মো. আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এসএম রাজ, নির্বাহী সদস্য সোহেল রানা বাবুসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

জেলা পরিষদের বাস্তবায়নে আয়োজিত আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন সাংবাদিকদের বলেন, অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসায় জেলা পরিষদের এ ধরনের আর্থিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে যারা আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য, সেসব অসচ্ছল ও অসহায় মানুষ যাতে সরকারি সহায়তা পান, সে বিষয়গুলো সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তুলে ধরে জেলা পরিষদ প্রশাসনের নজরে আনার আহ্বান জানানো হয়।

আর্থিক সহায়তা পেয়ে সুবিধাভোগীরা জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।