আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পল্লী বিদ্যুতের দেবহাটা সাব-জোনাল অফিসের এজিএম মাসুম বিল্লাহ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
এছাড়া সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস মণ্ডল, সখিপুর সরকারি কেবিএ কলেজের শিক্ষক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম, টাউনশ্রীপুর বিজিবির খোরশেদ আলম, ছাত্রদল সভাপতি ইমরান ফরহাদ, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ ও ইমরান হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আরও কঠোর অবস্থান নিশ্চিত করা, মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রাখাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
দেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেবহাটার আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের অবনতি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মিলন সাহা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি ও অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

