Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে মাছ ধরতে গিয়ে গড়াই নদীতে ডুবে জেলের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মাছ ধরতে গিয়ে গড়াই নদীতে ডুবে পরিমল মণ্ডল (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিমল মণ্ডল খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ভরা গড়াই নদীর তীব্র স্রোতের মধ্যে টিনের তৈরি ডিঙি নৌকায় করে মাছ ধরতে যান পরিমল। তিনি লম্বা সুতোয় অসংখ্য বড়শি নদীতে ফেলে মাছ ধরছিলেন। একপর্যায়ে তীব্র স্রোতে নৌকাটি উল্টে যায়। এ সময় বড়শির সুতো তাঁর শরীরে পেঁচিয়ে গেলে তিনি নদীতে ডুবে যান।

ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে নদীতে নেমে পরিমলকে উদ্ধার করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে ওই জেলেকে টিনের তৈরি ডিঙি নৌকায় মাছ ধরতে দেখা যায়। হঠাৎ নৌকাটি উল্টে গেলে তিনি নদীতে পড়ে যান। এ সময় বড়শির সুতো শরীরে পেঁচিয়ে যাওয়ায় তিনি আর পানির ওপরে উঠতে পারেননি।

নিহতের বাবা মান্য মণ্ডল বলেন, “বিকেল ৩টার দিকে ডিঙি নৌকায় মাছ ধরতে নদীতে নেমেছিল আমার ছেলে। ফেসবুকে একজনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসি। এসে দেখি, আমার ছেলে আর বেঁচে নেই।”

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, মাছ ধরার সময় ডিঙি নৌকা উল্টে এবং শরীরে বড়শির সুতো পেঁচিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌপুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।