Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণকালে বশেমুরবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সাথে সৌজন্য সাক্ষাৎ

নবধারা ডেস্ক
নভেম্বর ২৯, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ স্কাউটস, খুলনা জেলা রোভারের পাঁচজন গার্ল ইন রোভার ও একজন রোভার গত ২৭ নভেম্বর ২০২২ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা থেকে সার্কিট হাউস, পিরোজপুর পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে৷ পরিভ্রমণকারীদল ২৮ নভেম্বর ২০২২ বিকাল ৫ ঘটিকায় বশেমুরবিপ্রবিতে এসে পৌঁছায় ৷ সেসময় বশেমুরবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ তাদেরকে স্বাগত জানায়৷

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা রোভার স্কাউট লিডার ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. জুবাইর আল মাহমুদ ৷ এছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা রোভারের সহকারী কমিশনার(গার্ল-ইন-স্কাউটিং) ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজা : হালিমা খাতুন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বশেমুরবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার জবাব বাঁধন মনি। এছাড়াও উপস্তিত ছিলেন বশেমুরবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের রোভারবৃন্দ।

পরিভ্রমণরত রোভারদের উদ্দেশ্যে মোঃ জুবাইর আল মাহমুদ বলেন, রোভার স্কাউট এর সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট ‘স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা এ পরিভ্রমণ সম্পন্ন করবে ৷ ২৭ নভেম্বর ২০২২ হতে ০১ ডিসেম্বর ২০২২, পাঁচ দিন ব্যাপী এ প্রোগ্রামে ২য় দিনে তারা বশেমুরবিপ্রবিতে এসে পৌঁছায় ৷ পরিভ্রমনের পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবে ৷ এ দীর্ঘ পথ অতিক্রমে আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ৷
“ প্রকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে সুন্দরবন ” এই স্লোগানে রোভার ও গার্ল ইন রোভাররা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবে, এর মধ্যে- আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ; দুর্যোগে আগাম সতর্কবার্তা , সবার জন্য কার্য ব্যবস্থা ; বাঘের গর্জন সমৃদ্ধি অর্জন;মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা; মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই; শান্তিময় জীবন, উন্নত দেশ ৷ এই স্লোগান বুকে ধারণ করে তারা যাত্রাপথে প্রতিনিয়ত সকলকে সচেতন করে যাচ্ছে। আগামী ০১ ডিসেম্বর ২০২২ পিরোজপুরে তাদের পরিভ্রমণ শেষ হওয়ার কথা রয়েছে ৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।