Nabadhara
ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত- মাধবপুরে জিকে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি 
আগস্ট ২৫, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব জি.কে. গউছ বলেছেন,কার্যকম নিষিদ্ধ পতিত আওয়ামীলীগ এখনো দেশ,গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।সুযোগ পেলেই আওয়ামীলীগ ছোবল দিবে।দেশ হাসিনা মুক্ত ও কিছু নেতা পালিয়ে গেলেও এখনো তাদের দোসররা দেশে সক্রিয় রয়েছে।তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।আমরা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য জীবন দিতে প্রস্তুত। বিগত ফ্যাসিবাদ জুলুম সরকার আমাদের নেত্রীর ওপড় অমানবিক অন্যায় আচরণ করেছেন।বিনা কারনে তাঁকে মাসের পর মাস কারারুদ্ধ করে রেখেছিলেন।

আজ সোমবার দুপুরে মাধবপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত পৃথক সভায় দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন,হবিগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সায়হাম গ্রুপের চেয়ারম্যান বর্ষিয়ান নেতা সৈয়দ মোঃ ফয়সলের নেতৃত্বে মাধবপুর ও চুনারুঘাটে ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকভাবে উদযাপিত হবে।এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।বিএনপির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক রাজপথে থেকে তা রুখে দেওয়া হবে।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল ও পৌর বিএনপি সভাপতি গোলাপ খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু ও সেক্রেটারি আলাউদ্দিন আল রনি যৌথ সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক,হবিগঞ্জ সদর উপজেলার বিএনপি সভাপতি তাজুল ইসলাম ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান সেতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহসান লিংকন, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান সোহাগ প্রমুখ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।