Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সভা

ওমর ফারুক, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নে আগামী (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার (৩০ আগস্ট) বৈকালে এ সভা অনুষ্ঠিত হয়।

আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেটের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তসলিম উদ্দিন বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী উৎপাদন উপলক্ষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সকল কর্মসূচি সফল করার জন্য তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি দলের ইতিহাস ও আদর্শকে সামনে রেখে জনগণের সাথে সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আজাদ আলী প্রাং, আত্রাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।