Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী আটক

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী আটক হয়েছে। আটকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে ওসি তদন্ত রেজাউল ইসলাম, এসআই আকিজুর রহমান, এএসআই ইব্রাহীম খলিল, এএসআই হান্নান মিয়া ও এএসআই ইমাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান চালান।

অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী আলামিন শেখ (পিতা- বাবলু শেখ, সাং- বসন্তপুর) ও পারুল খাতুন (স্বামী- শরিফুল ইসলাম, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা)-কে আটক করা হয়। এছাড়া একই রাতে আলমগীর (৩৯, পিতা- মোহাম্মদ সরদার), সালমা পারভীন (৩, স্বামী- ফারুক হোসেন), আনোয়ারা খাতুন (৫৩, স্বামী- ওসমান গনি সরদার) ও মোমেনা খাতুন (৩৬, স্বামী- ম আলাউদ্দীন সরদার, সর্ব সাং- বহেরা, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা)-কে দেবহাটা থানার বিভিন্ন এলাকা থেকে জিআর গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে ৯ মে সকালে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ কাজের সঙ্গে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।