Nabadhara
ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সংখ্যালঘুদের সহায়তায় হটলাইন সেবার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নড়াইল
মে ১০, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

প্রবাসী পরিবার ও সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করতে হটলাইন সেবা চালু করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। শনিবার (৯ মে) সন্ধ্যায় নড়াইল প্রেস ক্লাব মিলনায়তনে এ সেবার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আতাউর রহমান বাচ্চু এমপি বলেন, এলাকার মানুষ যেন তাদের সমস্যা ও অভিযোগ জানাতে পারেন, সে লক্ষ্যেই এই হটলাইন চালু করা হয়েছে। এর মাধ্যমে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা, হয়রানি কিংবা আইনি জটিলতায় দ্রুত সহায়তা দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাবে।

এ সংসদ সদস্য আরও বলেন, প্রবাসী পরিবারের যেকোনো সংকট বা নিরাপত্তাজনিত সমস্যাতেও এই সেবার মাধ্যমে সহযোগিতা দেওয়া হবে। সাধারণ মানুষ এমপি বা তার প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এলাকার উন্নয়ন ও ব্যক্তিগত সমস্যার সমাধান চাইতে পারবেন। এ উদ্যোগ বাস্তবায়নে আইনজীবী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি টিম গঠন করা হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল খবির রাজু, সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী অন্ন ঘোষ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল, নড়াইল প্রেস ক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, জামায়াত নেতা হিমায়েতুল ইসলাম হিমু, ড. আব্দুস সোবহানসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।