Nabadhara
ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে খাল খনন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মে ১০, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মহম্মদপুর উপজেলার বাবুখালী থেকে নির্বিষ খালি পর্যন্ত খাল খনন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করেছেন। রবিবার (১০ মে) এ উপলক্ষে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী। তিনি বলেন, “খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।” তিনি আরও জানান, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় গ্রামীণ অবকাঠামো ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটের কারণে কৃষিকাজ এবং পানি নিষ্কাশনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। খাল খনন সম্পন্ন হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, মাছ চাষের সুযোগ সৃষ্টি এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ খাল খনন কর্মসূচিকে এলাকাবাসী উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।