স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামে নানির সাথে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে সীমা খানম (১৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। রোববার (১০মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সীমা খানম পার্শ্ববর্তী ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানির বাড়িতে থাকত।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় রোববার বিকালে সীমা খানম তার নানির সাথে মধুমতি নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর তীব্র ¯্রােতের কারণে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেও সীমার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে রাতে লোহাগড়া ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে সীমার কোনো সন্ধান মেলেনি।
এঘটনাটি কোটাকোল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শেখ শাহ আলম মধুমতি নদীতে গোসল করতে গিয়ে প্রতিবন্ধী সীমা খানম নিখোঁজ রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান সোমবার (১১মে) সকালে বলেন,খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল কে ঘটনাটি অবহিত করা হয়েছে। সকালে খুলনা থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। দলটি আসলে উদ্ধার অভিযান শুরু হবে।

