Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় কোমরপুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, সংবর্ধনায় এমপি আব্দুল খালেক

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল খালেক বলেন, “একটি দেশের উন্নয়নে শিক্ষার উন্নয়ন অত্যাবশ্যকীয়। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনো উন্নতি করতে পারে না।” তিনি আরও বলেন, কোমরপুর দাখিল মাদ্রাসাসহ দেবহাটা উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এম এম এ আবু জায়েদ বীন গফুর, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল ফেরদাউস আলফা এবং মাদ্রাসার শিক্ষক গোলাম রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।