Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে শিশু সুরক্ষা ও নিরাপদ পরিবেশ নিয়ে সচেতনতামূলক সভা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মে ১১, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে শিশু সুরক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়ীয়া কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শাহানাজ বেগম। তালবাড়ীয়া কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত এ সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন কালিদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রহমান, বিদ্যালয়ের এসএমসি সদস্য মো. আক্তারুজ্জামান ও মো. মোতালেব হোসেন।

প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান বলেন, নিজ এলাকা, বাড়ি কিংবা বিদ্যালয়ে যাওয়া-আসার পথে মেয়ে শিশুরা প্রায়ই যৌন হয়রানির শিকার হয়। প্রভাবশালী ও যৌন নিপীড়কদের কারণে অনেক সময় ঘটনা ধামাচাপা পড়ে যায় এবং আইনের সহায়তা মেলে না। এর ফলে অনেক মেয়ে শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এ ধরনের সচেতনতামূলক সভার প্রয়োজনীয়তা অনুভব করেই এই আয়োজন করা হয়েছে।

সভায় আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল— মেয়ে বা ছেলে, যে কোনো বয়সের শিশু যে কারো মাধ্যমে যৌন হয়রানির শিকার হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে পরিচিতজনদের মাধ্যমেই নির্যাতনের ঘটনা ঘটে। শিশুদের নিরাপদ স্পর্শ ও অনিরাপদ স্পর্শ বা গুড টাচ-ব্যাড টাচ সম্পর্কে ধারণা দিতে হবে। শিশুর অনুমতি ছাড়া কেউ তার শরীর স্পর্শ করতে পারে না—এটি তাদের বোঝাতে হবে। খারাপ স্পর্শের শিকার হলে প্রথমে ‘না’ বলতে হবে, দ্রুত স্থান ত্যাগ করে বাড়িতে এসে বাবা-মা বা বিশ্বস্ত কাউকে বিষয়টি জানাতে হবে। শরীরের গোপনাঙ্গ, ঠোঁট, বুক, পেটের নিচে প্যান্টের ওপর বা ভিতরে, নিতম্ব কেউ স্পর্শ করলে সেটি খারাপ স্পর্শ হিসেবে গণ্য করতে হবে—এসব বিষয় শিশু ও অভিভাবক উভয়কে জানাতে হবে।

আলোচনায় উঠে আসা এসব দিকনির্দেশনা অভিভাবকরা আগ্রহ নিয়ে শোনেন এবং নিজেদের মতামত প্রকাশ করেন। সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা ও অভিভাবকরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।