Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
মে ১২, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ,জীবন রক্ষায় প্রয়োজনে নার্সদের ক্ষমতায়ান,এই প্রতিপাদ্য কে সামনে রেখে নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১২মে) সকালে নড়াইল সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল-২ আসনে সংসদ সদস্য এ্যাভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন,“নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মেরুদন্ড। তাঁদের নিরলস পরিশ্রম আর মমতাময় সেবার কারণেই রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের আধুনিকায়নে নার্সদের ভূমিকা অপরিসীম।’’

এসময় উপস্থিত ছিলেন,হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গাফফার,ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক জয়া রানি চক্রবর্তী,বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন নড়াইলের সভাপতি মোসাঃ শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক মুজিদা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী স্মরণে এই দিবসটি পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।