Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ উচ্ছেদ

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া-পরাণপুর খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় কৃষকদের দাবি, খালের বাঁধ অপসারণের ফলে হাজার হাজার মানুষের কৃষিকাজ ও ব্যবহারযোগ্য পানির সংকট দূর হবে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নালুয়া-বড়বাড়িয়া পরাণপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বাবুল শেখ অবৈধভাবে বাঁধ দিয়ে তার ইটভাটার গাড়ি পারাপারের কাজে ব্যবহার করে আসছিলেন। এতে এলাকার কৃষিজমিতে পানি চলাচল বাধাগ্রস্ত হওয়ায় চাষাবাদ ও দৈনন্দিন কাজে পানির সংকট দেখা দেয়।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত থেকে বাঁধ অপসারণ কার্যক্রম তদারকি করেন ইউএনও খাদিজা আক্তার।

খালের বাঁধ অপসারণ করায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন, বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ সরদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব (ঠান্ডু), উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে ইউএনও খাদিজা আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে এলাকার এক প্রভাবশালী ব্যক্তি সরকারি খালে বাঁধ দিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করছিলেন। বিষয়টি জানার পর আমরা বাঁধটি অপসারণ করেছি। এতে এলাকাবাসী উপকৃত হবেন। এছাড়া সরকারি খাল, নদী ও জলাশয়ে অবৈধ দখল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।