Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ সমাবেশ, হাম পরিস্থিতি ও স্বাস্থ্য সংকট নিয়ে প্রতিবাদ

যশোর প্রতিনিধি
মে ১৯, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

দেশে হাম পরিস্থিতি ও স্বাস্থ্য খাতের সংকটের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।

শনিবার (১৯ মে) বিকেল ৫টায় যশোরের দড়াটানা ভৈরব চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও জেলা সম্পাদক তসলিম-উর-রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নেতা ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, নাজিম উদ্দিন, প্রফেসর ইসরারুল হক, সখিনা বেগম দিপ্তী, শহর শাখার নেতা দয়ানন্দ হলদার, সদর উপজেলা কমিটির নেতা আসাদুজ্জামান পিল্টুসহ অনেকে। সভা পরিচালনা করেন জেলা কমিটির নেতা পলাশ বিশ্বাস।

বক্তারা বলেন, টিকা সংকট ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-তে বিঘ্ন ঘটার কারণে দেশে হাম পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তাদের দাবি, এতে বহু শিশু আক্রান্ত ও মৃত্যুবরণ করছে এবং প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।

তারা অভিযোগ করেন, টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় জটিলতা, দীর্ঘ সময় টিকাদান কর্মসূচি বন্ধ থাকা এবং ভিটামিন-এ বিতরণ কার্যক্রম ব্যাহত হওয়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। পাশাপাশি হাসপাতালগুলোতে আইসিইউ ও বিশেষায়িত চিকিৎসা সুবিধার ঘাটতির কথাও তুলে ধরা হয়।

সমাবেশে নেতারা যশোর সদর হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ এবং কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর দাবি জানান।

এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচারের দাবি জানান। একই সঙ্গে হাম পরিস্থিতিকে জরুরি স্বাস্থ্য সংকট হিসেবে ঘোষণা করে দ্রুত টিকা সরবরাহ ও জাতীয় টিকাদান কর্মসূচি পুনরায় চালুর আহ্বান জানানো হয়।

এর আগে দুপুর ১২টায় একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় বলে জানান নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।