Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা ও কবি নির্মলেন্দু গুণের সাথে কবিতা পাঠের আসর

নবধারা ডেস্ক
আগস্ট ১১, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে শোকবহ আগস্টে বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত কবিতা ও কবি নির্মলেন্দু গুণের সাথে এক সন্ধ্যা কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। কাশবন সাহিত্য পত্রিকা এ আসরের আয়োজন করে।

 

বুধবার (১০আগষ্ট) সন্ধ্যায় সরকারী বঙ্গবন্ধু কলেজের হল রুমে অনুষ্ঠিত এ আসরে প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ। কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আসরে সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ওহিদ আলম লস্কার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহ আলম, কবি রবীন্দ্রনাথ অধিকারী, কবি গাজী লতিফ, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না বক্তব্য রাখেন।

 

আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার ইতিহাস তুলে ধরেন কবি নির্মলেন্দু গুণ এবং বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত কবিতা পাঠ করা হয়। এ আসরে নির্মলেন্দু গুণের পরিবারের সদস্য, কবি ও সাহিত্যকগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।