Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পোরশায় শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা

নওগাঁ প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবির, একাডেমিক সুপারভাইজার কনক রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ে বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেন। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন ঘাটনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয়।

মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন পলাশবাড়ী চাচাইবাড়ি কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হন নিতপুর মহিলা আলিম মাদ্রাসার মো. আব্দুল করিম এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় পলাশবাড়ী চাচাইবাড়ি কামিল মাদ্রাসা।

কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন কড়িদহ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক মো. আজাদুল ইসলাম। একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।

বক্তারা বলেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।