চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ডা. আব্দুল মজিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহমেদ-এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা আবু সাইফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের গেটকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অনন্যা রানী দাস। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষে অতিথিরা বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন।

