Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম। পূর্ববর্তী ওসি মো. আব্দুল করিম বদলিজনিত কারণে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. মাহবুব আলম আত্রাইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের সেবাকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আত্রাইকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে ভুক্তভোগী ও সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই পুলিশের সেবা পান, সে পরিবেশ নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলেও জানান।

পুলিশ-জনতা সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়ে নবাগত ওসি স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এদিকে নতুন ওসির যোগদানের পর থানার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এলাকাবাসীও তার দায়িত্বকাল সফল হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।