Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ইছামতী নদী থেকে উদ্ধার নারীর মরদেহের পরিচয় শনাক্ত

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
জুন ১৮, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া এক নারীর মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত নারীর নাম শিউলী খাতুন (৩২)। তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদহ গ্রামের চান মিয়ার মেয়ে। কয়েক বছর আগে তার গাইবান্ধা জেলায় বিয়ে হয়েছিল বলে জানিয়েছেন স্বজনরা।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গুচ্ছগ্রাম সংলগ্ন ইছামতী নদী থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ নৌ পুলিশ। উদ্ধারের সময় মরদেহটির পরিচয় জানা যায়নি।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই সিরাজগঞ্জ সিআইডির একটি দল তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মামলার তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ নৌ পুলিশের এসআই নুরুল হুদা বলেন, “মরদেহের হাতের ছাপ সংগ্রহ করে সিআইডি তার পরিচয় নিশ্চিত করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহের ময়নাতদন্ত করা হবে।”

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, বুধবার দুপুরে কাজিপুর থানা পুলিশের সহায়তায় কৃষ্ণগোবিন্দপুর গুচ্ছগ্রাম সংলগ্ন ইছামতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ নৌ পুলিশ। পরে সিআইডির প্রযুক্তিগত সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।